• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ১২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দেশটির রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন তো বটেই, খাবার খেতেও তার সমস্যা হতো। ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে তাকে নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিন্ট সোয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ওই সময় দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে দায়িত্বভার অস্থায়ীভাবে হস্তান্তর করেন।

সূত্র: এপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!