• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১০:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে ধানমন্ডিতে তার বাসা মাহবুব ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মিলাদ মাহফিলে লন্ডন থেকে মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমান এবং তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে জায়মা রহমান ভার্চুয়ালি অংশ নেন। ঢাকার ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবন’ প্রয়াত মাহবুব আলী খানের সহধর্মিনী ইকবাল মান্দ বানু এবং পরিবারের সদস্যরা ছিলেন।

বিএনপির সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিহউল্লাহ, আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, ফজলে এলাহী আকবর, আতিকুর রহমান রুমন,আন্দালিব রহমান পার্থসহ, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীসহ পেশাজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন মিলাদে।  

১৯৮৪ সালের ৬ আগস্ট মাহবুব আলী খান মারা যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে নৌ বাহিনী প্রধান মাহবুব আলী খান পরে সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের পক্ষে তার বড় মেয়ে শাহিনা খান জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর সব ঘাঁটিতে মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি খান বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ ঢাকার জাতীয় মসজিদে বায়তুল মোকাররম মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদসহ  হাইকোর্ট মাজার মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদেও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগা মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর এবং গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

ধানমন্ডিতে মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’- এ তার সহধর্মিণী বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’তে কাল বৃহস্পতিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড