• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয় : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ০৯:৩১ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, "আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।"

বুধবার (৬ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে এদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।”

তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট তারিখে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি এদেশের সাধারণ মানুষসহ সকল আন্দোলনকারীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড