• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিএনপির বিজয় র‌্যালী

বান্দরবান প্রতিনিধি    ৬ আগস্ট ২০২৫, ০৮:০০ পি.এম.

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিজয় র‌্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার (৬ আগষ্ট) বিকেল ৪টায় বান্দরবান রাজারমাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বান্দরবান জেলার আয়োজনে বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যানার ও নানা রংয়ের ফেস্টুন হাতে নিয়ে এই বিজয় র‌্যালীতে অংশ নেয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে সর্বত্র। রাজারমাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, সদস্য সচিব মো.জাবেদ রেজাসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা বলেন, ৫আগষ্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য আনন্দের দিন। এই দিনে ছাত্র ও জনতা রাজপথে নেমে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের যে সুর তুলেছিল, তা দেশব্যাপী গণজাগরণে রূপ নিয়েছিল। আওয়ামী সরকারের অপশাসন, দমন-পীড়ন, ভোট ডাকাতি ও বাক স্বাধীনতার দমন নীতির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছিল আর বিএনপির নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই স্বাধীনতা। 

এসময় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা আরো বলেন, বান্দরবানে ফ্যাসিবাদের জন্মদাতা বীর বাহাদুর এমপির নামে দুদকের মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে, সে সাথে তার যে সকল দোসররা জড়িত রয়েছে তাদের দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে। বান্দরবানকে সম্প্রীতির বান্দরবান বলে বীর বাহাদুর যেভাবে অপকর্ম করে গেছে তার মাশুল তাকে দিতে হবে। 

বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, তরুণ প্রজন্মই আজকের বাংলাদেশের নব প্রতিষ্ঠাতা। দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে তরুণ সমাজ আজ এগিয়ে যাচ্ছে। 

এসময় সাচিং প্রু জেরী আরো বলেন, এই তরুণ প্রজন্ম দীর্ঘদিন যাবৎ তাদের ভোট প্রদান করা থেকে বঞ্চিত ছিল, আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণরা ধানের শীষে ভোট প্রদান করে বিএনপির জয় নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড