• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কলকাতার বাংলাদেশ মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) উপ-হাইকমিশন প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশনের ইমাম মোহাম্মদ আনসার। এরপর প্রদর্শিত হয় দুটি প্রামাণ্যচিত্র-একটি ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে, অপরটি ছিল জুলাই মাসে নারী অধিকার ও ভূমিকা নিয়ে নির্মিত একটি চিত্র।

পরবর্তী পর্বে মহামান্য রাষ্ট্রপতির প্রেরিত বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করেন প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।

আলোচনাসভায় অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অর্পিতা মজুমদার রিয়া ও সীমান্ত বসু। তাঁরা গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

আলোচনার পর বিশেষ মোনাজাত করা হয় জাতির শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য।

দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপ-হাইকমিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম, কাউন্সেলর তুষিতা চাকমা এবং আমন্ত্রিত প্রবাসী ও বিশিষ্টজনেরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
সেলাঙ্গরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!