• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ- ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১১:৩৩ এ.এম.
প্রতীকী ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত ভাষণ এবং সদ্য প্রকাশিত জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায়, রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় জানিয়েছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রটিতে মোট ২৮টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়