• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচনে হারের আশঙ্কা করছেন ট্রাম্প


প্রকাশ:  ৫ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের শেষ মুহূর্তে এসে হারের আশঙ্কা করছেন। 

মার্কিন সংবাদমাধ্যম এবিসির সঙ্গে আলাপে হারের শঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমি অনেক এগিয়ে আছি, তবে আপনি বলতেই পারেন, আপনি হারতে পারেন। খারাপ কিছু হতেই পারে। তবে যাই হোক, তা রোমাঞ্চকর হবে।

ডেমোক্রেটরা নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ‘ঝামেলা’ করবেন বলে আশঙ্কা করছেন। তেমন কিছু হলে সেটা ঠেকানোর জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে কমলা হ্যারিসের শিবির। তবে নির্বাচনের শেষ পর্বে হঠাৎ ট্রাম্পের হেরে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলা আলোচনার জন্ম দিচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে নির্বাচনে ট্রাম্পের হারের পর যুক্তরাষ্ট্রে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়েছিল। সেসময় ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনাও ঘটেছে। ট্রাম্প সমর্থকরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘অভূতপূর্ব’  বিশৃঙ্খলা করেন। এবারও নির্বাচনে ফল ট্রাম্পের পক্ষে না এলে তেমন কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিওডিবাংলা ডেস্ক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু