• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘গুজববাজ’ ভারতীয় মিডিয়াকে সত্যতা যাচাইয়ে বাংলাদেশে আমন্ত্রণ

   ৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

যেসব ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৮ ডিসেম্বর) সকালে ‘নতুন বাংলাদেশ : অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক আলোচনায় এ আমন্ত্রণ জানান তিনি।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে।

সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন