• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আদালতের নির্দেশে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। ১ম যুগ্নু জেলা জজ আদালত ঢাকার আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম সভা। সভা বুধবার (৬ আগস্ট) বিকাল চারটা পর্যন্ত মুলতবি ঘোষনা  করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১:০০ঘটিকায় গুলশান-২ এর ৪৪ নং রোডের ১২১ নং বাড়ির হল রুমে সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে, এডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ,নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ ইয়া চৌধুরী সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন,তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  স্ব-স্ব  পদে পুর্নবহাল করা হয়।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ব্যারিস্টার আনিসুল ইসলাম  মাহমুদের সভাপতিত্বে  অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন,কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক, চুন্নু, প্রেসিডিয়াম সদস্য, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ,নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান। 

এছাড়া দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল,আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং প্রদান করেন। প্রেসিডিয়াম সভায় দেশের চলমান রাজনীতি এবং আগামী দিনে জাতীয় পার্টির করণীয় এবং সাংগঠনিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড