• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর খালেদা আলমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী

জুলাই গণঅভ্যুত্থান

মুশফিকুল ফজল আনসারীর কথায় ‘থিম সং’

বিনোদন ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ১০:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জলাই গণঅভ্যুত্থান নিয়ে গান লিখেছেন পতিত শেখ হাসিনার আতঙ্ক মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল (আনসারী)। স্বৈরাচার পতনের বছরপূর্তি উপলক্ষে তিনি কোরাসধর্মী এ গানটি লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের জন্য। এটি থিম সং হিসেবে ৫ আগস্ট বিটিভিতে প্রচারিত হবে। আর এ থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেছেন দেশের বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।

‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গত ৩০ জুলাই রেকর্ডিং হয়। এতে কণ্ঠ দেন সাব্বির জামান, শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মাদ রাশেদুদ্দিন, স্বপ্নিল রাজিব, রাবেয়া সেতু এবং তাবাসসুম প্রিয়াঙ্কা।

বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর সুরে ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গেয়ে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পীরা। তারা বলছেন নতুন এক যাত্রার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।

ফোয়াদ নাসের বাবু বলেন, চমৎকার কথার ওপর গানটি সাজানো। দুঃশাসন পরবর্তী সময়ের পরিবর্তনের মাধ্যমে নতুন সুর্যোদয়ের আহ্বান জানানো হয়েছে গানে। গানটি কোরাসধর্মী, নবীনরাও গেয়েছেন দারুণ।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল