• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে আ’লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ১১:২১ পি.এম.
মাদারীপুর আওয়ামী লীগ নেতা শাজাহান মোল্লা। সংগৃহীত ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামের বিএনপির এক কর্মী। ওই মামলায় তাকে আসামি করা হয়। অভিযুক্ত শাজাহান আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আগামীকাল তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এস এম রাসেল/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও