• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লুটপাটের পুনরাবৃত্তি যাতে না হয় : ডা জাহিদ

হবিগঞ্জ প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বাড়ি করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার (৩ আগস্ট) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বিগত সরকারের আমলে জনগণের অর্থ বিদেশে পাচার করে কানাডা, দুবাই ও মালয়েশিয়ায় ঘরবাড়ি বানানো হয়েছে। আমরা চাই না আবার কেউ এ ধরনের সুযোগ পায়। তাই জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।"

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান জীবন, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং মিফতা সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজি এনামুল হক এবং নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সম্মেলনে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক