• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

হিংসা বাদ দিয়ে সুন্দর রাজনীতির চর্চা করতে হবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৫:৫১ পি.এম.
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারি ইশরাক হোসেন ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা হিংসা-বিদ্বেষ এবং যে হিংসাত্মক রাজনীতি, তা বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সবাই আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশাপাশি সহাবস্থান করে বসবাস করব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দেব। জনগণ ভোট দিয়ে যে রাজনৈতিক দলকে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে, সেই দলকে আমরা মেনে নেব।

শুক্রবার (২ আগস্ট) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

ইশরাক হোসেন বলেন, আজ বর্তমান সরকার এবং তাদের নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের উদ্দেশে বলব, আপনারা হিংসা-বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ, আপনারা সেই দিকে মনোযোগী হন। আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতাদের প্রতি কটূক্তি বন্ধ করেন। এটার জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেনি।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি, ইনশা আল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের