• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

রংপুর-ময়মনসিংহ-সিলেটে ভারী বৃষ্টি, ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভনা

   ২ আগস্ট ২০২৫, ১০:৫১ এ.এম.
বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। একইসাথে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়ও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শনিবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

তবে আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময় ঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই।

ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি বেগে বাতাস বইতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা