• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ‘সমন্বয়ক’ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৬:০১ পি.এম.
সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক সোহেল রানা পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ বলে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ও তার আরও তিন সহযোগী রাতের বেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে কলিং বেল চাপেন। তারা দাবি করেন, ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে চাঁদা দাবি করে। এ সময় তারা বাড়ির নারীদের মারধর করে গলায় থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সোহেল রানাকে ধরে গণপিটুনি দেয়। তবে তার সঙ্গে থাকা তিন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় দুই নারী আহত হন। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, ‘শুক্রবার আমার মেয়েকে দেখতে ছেলেপক্ষ আসবে। এর আগের রাতে কয়েক যুবক বাল্যবিয়ের অভিযোগ তোলে চাঁদা দাবি করে। এতে সন্দেহ হলে দরজা খুলতেই তারা জোর করে ঢুকে পড়ে এবং অশোভন আচরণ করে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার