• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশছোঁয়া

ভিওডি বাংলা ডেস্ক    ১ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ঢাকায় ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে- ফাইল ছবি

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার বাজারে মাছের সরবরাহ কমেছে। পাশাপাশি ক্রেতাও কিছুটা কম টানা বৃষ্টির কারণে। এতে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে। এক কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। গরিবের মাছ হিসেবে পরিচিত বেড়েছে পাঙাসের দামও। প্রতিকেজি বড় আকারের পাঙাস  বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেটের মাছবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ৬ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ১০ থেকে ১১ কেজির কাতলা ৮৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, ফলই ৪৫০ টাকা কেজি, পাবদা ৪৫০ টাকা ও তেলাপিয়া ২২০ কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে বড় মাছের বিক্রি কিছুটা কম। তাছাড়া গত দুইদিন মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে। আবার সকাল থেকে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যাও কিছুটা কম।

 ইলিশের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে বলে মনে করছেন তারা। তবে ক্রেতারা বলছেন, বাজারে মাছ কম থাকায় বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। 

নিউমার্কেটের মাছবাজারে মাছ কিনতে আসা হরুন আহমদ বলেন, বাজারে মাছ কম। কিছু ইলিশ দেখলাম, তবে দাম বেশি। তেলাপিয়াও পেলাম না। ভাবলাম কিছু দেশি ছোট মাছ কিনবো, তাও নেই। এখন কী মাছ কিনবো জানি না, বাজার আরও ঘুরে দেখি।

কথা হয় বিক্রেতা রুবায়েতের সঙ্গে।  তিনি বলেন, আজ মাছের দাম একটু চড়া। আড়তে মাছ কম, দামও বেশি। অল্প মাছ এনেছি, কিছু বিক্রি হয়েছে। আজ ছুটি থাকায় বিকেলের পরও ক্রেতারা আসবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল