• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নামাজরত নারীকে কুপিয়ে হত্যা


প্রকাশ:  ৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে।

পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার