• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

গোসলে নেমে নিখোঁজ

সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায়

কুষ্টিয়া প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ১২:১৪ পি.এম.

কুষ্টিয়া কুমারখালী বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম থেকে নিখোঁজ তরুণীর খোঁজ পাওয়া গেলো তার সাবেক স্বামীর বাসায়। ১০ দিন পর কালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ  সোহানার সাবেক স্বামী ও তার আপন খালাতো ভাই কুতুবউদ্দিনের বাসায় সোহানাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার বাবা গোলাম মাওলা। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মাথায় তাদের মধ্যে ছাড়াছাড়ি  হয়ে যায়।

ডিভোর্সের পর থেকে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। তারি পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। সোহানারা (১৮) বাঁশগ্রাম গ্ৰামের গোলাম মাওলার মেয়ে।

সোহানা নিখোঁজের পর থেকে মা শিরিনা খাতুন  অসুস্থ হয়ে পড়েছিলেন। মেয়ে বেঁচে আছে শুনে তার মন শান্ত হলেও। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

সোহানার বাবা গোলাম মাওলা বলেন, বুধবার আমার মেয়ে সোহানা ফোন করে বলেন, আমি ঢাকায় কুতুবউদ্দিন এর কাছে আছি। কোন চিন্তা করোনা। গত (২০ জুলাই) কালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে জামা কাপড় দেখে ধরনা করেছিলাম মেয়ে পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় প্রায় চার ধরে নদীতে খোঁজাখুঁজি করি। এখন শুনতে পেলাম মেয়ে আমার তার আগের স্বামীর কাছে আছে। এখন আর কি বলবো কিছুই বলার নেই।

উল্লেখ্য, গত (২০ জুলাই)  কালিগঙ্গা নদীতে  গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।নিখোঁজের ঘটনায়  নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারিনি। বিষয়টি নিয়ে এলাকায় 

কুমারখালী থানারপুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মেয়েটি বেঁচে আছে এবং ঢাকায় আছে শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ