• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন তার বন্ধু

স্পোর্টস ডেস্ক    ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ অস্বীকার করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। বুধবার (৩০ জুলাই) অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে। 

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। 

ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’

পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’

তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র