• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৮:২১ পি.এম.
প্রতীকী ছবি

বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক বিরোধের কারণে এক কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ জানাতে বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের কাছে গেলে সেখানে এএসপি আফজাল হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিভিন্ন সময়ে তিনি হোয়াটসঅ্যাপে ওই নারীকে বিরক্ত করেন এবং অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন।

এছাড়া, তিনি ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করার কুপরামর্শ দেন এবং সংসার ভাঙার চেষ্টাও করেন। এমনকি তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে ব্যবহার করে পুলিশের ঊর্ধ্বতন মহলে অভিযোগ দাখিলেরও পরামর্শ দেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ নৈতিকতার ঘাটতি ও অপেশাদার মনোভাবের পরিচয়, যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এএসপি আফজালের আচরণকে ‘অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচনা করে তাকে ২১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে সরকারের প্রতি ড. কামালের আহ্বান
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে সরকারের প্রতি ড. কামালের আহ্বান
শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর
পরিবারের দাবি শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর