• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত ডিএমপির গুলশান-ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশার কারাগারে

আদালত প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৭:১৩ পি.এম.
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার। ছবি : সংগৃহীত

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল বাশারকে কারাগারে রাখার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

এর আগে, গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানার ৪ নম্বর রোডের একটি ভবনের নিচতলা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, খায়রুল বাশার ও তাঁর সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার লোভনীয় প্রলোভন দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে। এখন পর্যন্ত ১৪১ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা আত্মসাতের তথ্য মিলেছে।

তবে মামলার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই সংখ্যা আরও বেশি। প্রতিষ্ঠানটি অন্তত ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে আরও তথ্য আসতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

খায়রুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ
মামুন খালেদকে ৫ দিন হেফাজতে পেয়েছে ডিবি, চলবে জিজ্ঞাসাবাদ