• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

শ্রমিক নেতা বাসু হত্যা:

৫ জনকে মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পি.এম.
আদালতে আসামিরা-ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১৫ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ। এ ছাড়া ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, সাইদুর রহমান বাসু ২০১৬ সালে গোপালগঞ্জে হত্যার শিকার হন। হত্যাকাণ্ডের পর ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তার ছোট ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। ১২ জুলাই ২০১৬ মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু করার আদেশ দেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি ও প্রমাণ-সংগ্রহের পর আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা বলেন, “বিচার প্রক্রিয়ায় প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে রায় প্রদান করা হয়েছে। এটি শ্রমিক নেতাদের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।”

মামলার এ রায়ের মাধ্যমে গোপালগঞ্জের শ্রমিক মহলে একটি দীর্ঘদিনের হত্যা মামলার বিচারিক নিস্পত্তি হলো। স্থানীয় সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো এই রায়কে ‘ন্যায়সংগত ও দৃঢ় বার্তা’ হিসেবে অভিহিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি