• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেয়া যাবে না- রাশেদ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা এখনও জানি না সরকার কি করতে চায়, পরিকল্পনা কি? রোডম্যাপ কি সেটাও জানি না। এ নিয়ে প্রশ্ন করলে গাদ্দার হয়ে যাই।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান-২ এ হোটেল লেকশোতে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি। ভেবেছিলাম একবছরের মধ্যে নির্বাচন দিবে, তবে তা হয়নি।

জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না, তা নিয়ে সংকট তৈরি হয়েছে-এ কথা জানিয়ে রাশেদ খান বলেন, এক দল বলছে তাদের দাবি মেনে না নেয়া হলে সনদে স্বাক্ষর করবে না। এটা গণতন্ত্রের অংশ হতে পারে না। এটা মবক্রেসি।

ঊচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিভিন্ন দল কথা বলছে-তবে সরকারের প্রতি আহ্বান সব দলের সম্মতিক্রমে সংস্কার করতে হবে জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেয়া যাবে না৷ এতে সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলেও জানান তিনি।

দেশে ১৭ বছরে গণতন্ত্রের পথচলার যে বাধাগ্রস্ত হয়েছে বিএনপি তা এগিয়ে নিয়ে যাবে এ কথা জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে, কোনোভাবে এ সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না।

 আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে, আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। আর সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা উচিত না। এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড