• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসলামপন্থীদের গণজাগরণ দেখে ভয় পাচ্ছে: চরমোনাই পীর

ঝিনাইদহ প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৯:৪১ পি.এম.
ঝিনাইদহে গণসমাবেশে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংগৃহীত ছবি

ঝিনাইদহে অনুষ্ঠিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক উত্থানকে ভয় পেয়ে ক্ষমতা লিপ্সু ও দুর্নীতিবাজরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।তিনি বলেন, “ইসলামপন্থীদের গণজাগরণ দেখে তাদের মাথা অর্ধেক পাগল হয়ে গেছে। ইসলামের বিজয় দেখে তা পুরোপুরি পাগল হয়ে যাবে।”

ঝিনাইদহে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে ঝিনাইদহ পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটিকে লুটপাট করেছেন। তার মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে।” তিনি বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিকে দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ইনসাফ কায়েম করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলসমূহের মধ্যে নির্বাচনভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে এবং একটি ভোট বাক্স ইসলামের পক্ষে থাকবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড