• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে - কাদের

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৪ পি.এম.
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি। 

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপর যে পৈশাচিক হামলা হয়েছে তা সভ্য সমাজে বেমানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যুবক সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়েছে তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আটক করে আইনের কাছে সোপর্দ করেছে। এমন বাস্তবতায় অকারণে জল ঘোলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছে দেশবাসী। 

এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হামলায় আবার প্রমাণ হলো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। শুধু সংখ্যালঘু নয়, এদেশের কোন নাগরিকই নিরাপদ নয়। তিনি অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, দেশে সরকারের প্রছন্ন সমর্থনে মব ভায়োলেন্স চলছে। তাই, কেউ জানে না, কে কখন এবং কোথায় হেনস্থার শিকার হবেন। যেভাবে দেশে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসর অপবাদ দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চলছে, তাতে দেশজুড়ে ভয়ার্ত অবস্থা সৃষ্টি করেছে। এ কারণেই দেশের মানুষ যেন জুলুমের রাজ্যে বসবাস করছে। এমন অগ্রহণযোগ্য ও অমানবিক পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনায় একইভাবে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের