• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজবাড়ীতে ১১৩ খামারির মাঝে উন্নত জাতের হাঁস ও খাদ্য বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
১১৩ খামারির মাঝে উন্নত জাতের হাঁস ও খাদ্য বিতরণ

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানে রাজবাড়ীতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে উন্নত জাতের হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বরাট, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের ১১৩ জন খামারির মাঝে জনপ্রতি ২১টি উন্নত জাতের হাঁস ও ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক।

প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম বলেন, “নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে গৃহপালিত পশুপাখি পালন এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এতে একদিকে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটছে।”

এই প্রকল্পটি মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলজুড়ে বাস্তবায়িত হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ