• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক 

বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। বুধবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে তিনি সাক্ষাত করেন। ওই সময় ঢাকা-ইসলামাবাদ-করাচি বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সাক্ষাতকালে উপদেষ্টা দুই দেশের মানুষের মাঝে উষ্ণ সম্পর্ক ও আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি আগামী দিনগুলোতে এ চমৎকার সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হবে বলে প্রত্যাশা করেন। ওই সময়ে রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের স্বভাব সুলভ আতিথেয়তার কথা স্মরণ করেন। তিনি ঢাকা-ইসলামাবাদ-করাচি বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টেরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ওই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে উপদেষ্টার দপ্তরে তার সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সাক্ষাতকালে উপদেষ্টা বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত
প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত
গণভোট আমাদের সংবিধানে নেই- মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত
স্বৈরাচারকে আশ্রয় ভারত বিরাগভাজন হলে আমাদের কিছু করার নেই