• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

২৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন জিয়াউর রহমান: ডা. ডোনার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৬:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, জেডআরএফ সব দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। যেখানে যখনই ঝড়-জলোচ্ছ্বাস ও বন্যা দেখা দিয়েছে সেখানেই আমরা ছুটে গেছি। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ২০০৫ সাল থেকেই চালু করেছি। আমরা মনে করেছি যে, অনেকেই এসএসসি কিংবা এইচএসসি পাশ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারে না। পরে আমরা একটি শিক্ষাবৃত্তি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পের আওতায় আজকে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে। অনেকেই ডাক্তারও হয়েছে। এসব দেখে খুবই ভালো লাগে। আমরা খাবার পানির ব্যবস্থা করেছি। কৃষকদের মাঝে বিনামূল্যে কমল নামে ধান বীজ বিতরণ করেছি। প্রান্তিক মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিস দিয়েছি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে জেডআরএফ’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর রায়েরবাজার উচ্চবিদ্যালয়ে ২৩ জন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, স্বাধীনতার আগে তাকে কেউ চিনতো না। তিনি স্ত্রী-পুত্রের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দেন এবং যুদ্ধ করেন। মাত্র সাড়ে ৩ বছর শাসন করেছিলেন। এই সময়ে তিনি দেশের আমূল পরিবর্তন করেছিলেন। তিনি ছিলের সৎ এবং কর্মীবান্ধব এবং পরিশ্রমী। এমন কোনো অঙ্গন নেই যেখানে চিজয়াউর রহমানের অবদান নেই। অর্থাৎ সব খাতে তার অবদান রয়েছ।

সভাপতির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, জিয়াউর রহমান নিজের জন্য কিছুই করেননি। তিনি সবসময় জনগণকে নিয়ে ভেবেছেন ও কাজ করেছিলেন। সারাক্ষণ দেশের মানুষের কথা চিন্তা করতেন। অতি সাধারণ জীবনযাপন করেছেন। মাত্র সাড়ে তিন বছরে দেশকে স্বয়ংসম্পন্ন করেছেন। তিনি সারাদেশে মানুষের মাঝে আইডল। তার মৃত্যুর পর একটি ভাঙা ব্রিফকেইস ও একটা স্যান্ডো গেঞ্জি পাওয়া গেছিল। আসলে তিনি ছিলেন খুবই সাধারণ।

তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বিএনপির না। তিনি সমগ্র বাংলাদেশের। আজকের জিডিপি ও প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান জিয়াউর রহমানের। তিনি আমৃত্যু দেশ নিয়ে ভেবেছিলেন। দলমতের ঊর্ধ্বে তার আদর্শ আমাদের সবার হৃদয়ে ধারণ করা উচিত। তার দেখানো পথে অগ্রসর হলে দেশটা আরও এগিয়ে যাবে।

জেডআরএফ’র মনিটর ডা. পারভেজ রেজা কাকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক লুৎফর রহমান, শামীমুর রহমান শামীম, প্রকৌশলী মাহবুব আলম, কৃষিবিদ শফিউল আলম দিদার, কলেজের গভর্নিং বডির চেয়াম্যান ফরিদা ইয়াসমিন, শাপলা একাডেমির হাসিনা আক্তার ও ব্যরিস্টার মেহনাজ মান্নান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি