• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বদরুদ্দীন ওমরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্ক্সবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে শাহবাগে জাতীয়তাবাদী যুব দলের অনুষ্ঠান থেকে দুপুরে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব। কেবিনে ভর্তি বদরুদ্দিন ওমরের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেন।

তিনি অসুস্থ প্রবীণ এই নেতার শয্যার পাশে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও প্রবীন এই নেতার আশু আরোগ্য কামনায় দোয়া করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। দলের চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া এবং শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপি মহাসচিব।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, ‘গত ২২ জুলাই প্রবীণ নেতা শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন অনেকটা উন্নতির দিকে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে তিনি ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক