• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভারত থেকে হাসিনাকে পুশইন করতে বললেন রিজভী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৪:০০ পি.এম.
শেয়ার করুন 0
বক্ত্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বক্ত্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন—যেসব ভারত থেকে বাংলাদেশে যাদের পুশইন করা হচ্ছে, তাদের অনেকেই বাংলা ভাষাভাষী ও মুসলমান, ঠিক যেমন শেখ হাসিনাও একজন বাঙালি মুসলমান। তাহলে শেখ হাসিনাকে কেন পুশইন করছে না ভারত?

সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, –পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বহু বাঙালি মুসলমান বাস করে। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। অথচ এই বাঙালি মুসলমানদের ধর্ম ও ভাষার কারণে ভারতে বসবাস করেও পুশইনের শিকার হতে হচ্ছে। তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। শেখ হাসিনাও তো একই পরিচয়ের—তাকে কেন পাঠানো হচ্ছে না?

তিনি আরও বলেন, –ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত মুসলমানদের শুধু ধর্মের কারণে পুশইন করা হচ্ছে। অথচ বাংলাদেশে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের ফিরিয়ে আনা হচ্ছে না। ভারতের আচরণ প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের সরকারও পুশব্যাকের ব্যাপারে ব্যর্থ। একসময় এসব প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হতো, এখন আর তা দেখা যায় না।

রিজভী অভিযোগ করে বলেন, –ভারত বাংলাদেশের পছন্দের সরকার চায়, জনগণের পছন্দের সরকার নয়। যে সরকার তাদের ইচ্ছানুযায়ী চলে, তারাই টিকে থাকতে পারে। এটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের আচরণ। শেখ হাসিনা ভারতের সেই মনোনীত প্রতিনিধি ছিলেন। তাই তার পতনে ভারতের মন খারাপ।

তিনি আরও জানান, –বিএনপি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হলেও অন্যায় বা অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা পুলিশকে বলেছি, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি