• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করেছে, যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না, করতে পারে না। এই ক্রান্তিকালে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মওলানা ভাসানীর প্রদর্শিত পথই মুক্তির পথ।’ 

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘২৪’এর জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিলো স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের সাথে করা বিভিন্ন দেশের সাথে করা গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা  বাতিল হবে। কিন্তু, তানা না করে বরং বর্তমান অন্তরবর্তী সরকার তা এখনো অব্যাহত রেখেছে। বরঞ্চ বর্তমানে অন্তর্র্বতীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে। সাম্রাজ্যবাদী শক্তির সাথে দেশের স্বার্থ বিরোধী কর্মকান্ড সম্পাদনের জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসায়নি। বাংলাদেশ ন্যাপ মনে করে দেশবাসীর সমর্থন ছাড়া এই ধরণের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন কোন অসৎ-উদ্দেশ্য রয়েছে।’

নেতৃদ্বয় বলেন, ‘সরাকারের সাম্রাজ্যবাদী শক্তির তোষণনীতির কাারণে দেশ ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণকে এ ধরনের চক্রান্ত প্রতিরোধে শামিল হতে হবে।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক