• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভাড়া বাসায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার কৃষি জমি সুরক্ষায় বেরিবাঁধ কেটে দিলো পুলিশ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ পদ্মার বাস দুর্ঘটনায় রানা প্লাজার নাসিমার লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায় সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার থেকে কুয়েটে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ১০:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

অবশেষে সচল হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ক্লাস শুরু হবে।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এ তথ্য জানান।

উপাচার্য বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। এজন্য মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হল ও আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর ২১ মে ড. মো. হযরত আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে অচল অবস্থায় রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলভর্তিতে বাতিল হতে পারে লটারি
স্কুলভর্তিতে বাতিল হতে পারে লটারি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ
ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ