• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি-সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর অনেক নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। এ কারণে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশে ইসলামী শক্তিকে ক্ষমতায় নিতে পারলে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
রোববার ২৭ জুলাই দুপুরে যশোরের বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্দিয়া ইউনিয়নের উদ্যোগে গণ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রেজাউল করীম বলেন, হাজার হাজার মায়ের কোন খালি হয়েছে। হাজার কোটি টাকা পাচার হয়েছে। বেগম পাড়া তৈরি হয়েছে। দেশকে দেউলিয়া করেছে। আয়না ঘরের মতো ভয়ানক ও বিরল ঘটনাও এরা ঘটিয়েছে। গত জুলাই মাসে তারা পাখির মতো গুলি করে মেধাবী সন্তান, আলেম ও সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, হাসিনাকে পালাতে বাধ্য করেছে আমাদের তরুণ প্রজন্ম। এখন সময় এসেছে দেশকে গড়ার। আমরা যদি এবারো ব্যর্থ হই তাহলে ইতিহাস আমাদের ধিক্কার জানাবে। কাপুরুষ ও স্বার্থান্বেষি হিসেবে ভবিষ্যত প্রজন্ম আমাদের চিহ্নিত করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র ও আদর্শ নিয়ে তিনি বলেন, আমরা ৫ আগস্টের পরে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করেছি। ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রন করেছি। হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি, নিরাপত্তা নিশ্চিত করেছি। আর তখন থেকে শুরু করে একদল চাদাবাজী, দখলবাজী ও সন্ত্রাস করেই যাচ্ছে। এক বছরের নিজেরা খুনোখুনি করে দেড়শ মানুষ হত্যা করেছে। আমরা আর কোন চাদাবাজকে ক্ষমতায় দেখতে চাই। কোন সন্ত্রাসকে ক্ষমতায় দেখতে চাই না। তাই আমাদেরকে আমাদের ভাগ্য নির্মাণ করতে হবে। যারা বাংলাদেশকে তাবেদার বানাতে চায়, যাদের কথার সাথে বিদেশিদের কথার মিল পাওয়া যায় তাদেরকে মেনে নেয়া হবে না। তাই যা করার আমাদেরকেই করতে হবে। আমরা যেনো চাদাবাজদের সহযোগী না হই। আমরা যেনো কোন সন্ত্রাসের সহযোগী না হই। সেজন্য দেশ-জাতী ও মানবতার পক্ষে থাকার জন্য আগামী নির্বাচনে ইসলামের পক্ষে থাকুন। হাতপাখায় ভোট দিন। ইনশাআল্লাহ আমাদের আজন্ম লালিত স্বপ্ন পূরণ হবে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার
জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার
সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে বিএনপি: অভিযোগ জামায়াত আমিরের
সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে বিএনপি: অভিযোগ জামায়াত আমিরের
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে