• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল আর নেই

   ২৭ জুলাই ২০২৫, ০৭:০২ পি.এম.
চিত্রনায়ক জসীমের ছেলে এ কে রাতুল। ছবি-সংগৃহীত

চিত্রনায়ক জসীমের ছেলে এবং ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

তিনি জানান, রাজধানীর উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আরেকটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা অর্জন করে।

চিত্রনায়ক জসীমের তিন ছেলে— এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তিনজনেরই সংগীতজগতে বিচরণ। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে। সামী ড্রামার। আর রাতুল ব্যান্ডটির ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণার মামলায় কারাগারে পূজা চেরির বাবা
প্রতারণার মামলায় কারাগারে পূজা চেরির বাবা
অভিযোগের মাঝেই শান্তি খুঁজছেন নুসরাত জাহান
অভিযোগের মাঝেই শান্তি খুঁজছেন নুসরাত জাহান
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই