• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শন

   ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৮ পি.এম.
সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত । ছবি : সংগৃহিত

বগুড়ার সারিয়াকান্দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও ভিডিও চিত্র প্রদর্শন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও পৌর বিএনপি'র সভাপতি শাহাদত হোসেন সনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধারা। তারা অতি দ্রুত "জুলাই সনদ" প্রদানের আহ্বান জানান এবং গুরুতর আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও তা থেকে প্রাপ্ত শিক্ষা তুলে ধরা হয়। পরে উপস্থিত সকলে শপথ গ্রহণ করেন—সততা, ন্যায়ের পথে থেকে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

এই অনুষ্ঠানটি সমাজ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা পুনর্জাগরণের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত