• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গুলশানে চাঁদাবাজি

বৈষম্যবিরোধী নেতাসহ চারজনের ৭ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৫:৩৪ পি.এম.
আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান রোববার (২৭ জুলাই) শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আদালতে তাদের ১০ দিনের রিমান্ড ও শিশু আসামি মো. আমিনুল ইসলাম আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন, অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আক্তার হোসেন ভুইয়া রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে গুলশান থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছে। অভিযোগ অনুসারে, আসামিরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। যেহেতু শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করছেন, তাই তারা তার স্বামীর কাছে টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, এর আগেও তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ