• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জাতীয় পার্টি কারো একক সম্পত্তি নয়, জনগণের দল: হাওলাদার

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ পি.এম.
এবিএম রুহুল আমিন হাওলাদার। ছবি : সংগৃহীত

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম রাজনীতিতে নতুন স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন জাতীয় পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল আমিন বলেন, –৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। আমরা সবাইকে নিয়ে একটি নতুন জাতীয় পার্টি গড়তে চাই।

তিনি বলেন, –নতুন জাতীয় পার্টি হবে এমন এক প্ল্যাটফর্ম, যেখানে তরুণদের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এই দল।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, –জাতীয় পার্টিকে আমরা সাধারণ মানুষের দলে পরিণত করব। ফিরিয়ে দেব তৃণমূলের মর্যাদা। এরশাদের গড়া দল কোনো ব্যক্তির একক মালিকানা নয়, এটি জনগণের দল। আমরা রাজপথে থাকব জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে।

তিনি জানান, –জাতীয় পার্টি এখন কেবল বিরোধী শক্তি নয়, বরং একটি বিকল্প জাতীয় নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, যা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিবেদিত থাকবে।

সভায় আরও বক্তব্য দেন সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, ফখরুল আহসান শাহজাদা, সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদ, শাহনাজ পারভিন, মোতালেব হোসেন ও জাহিদ হোসেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক