• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চাঁদাবাজির ঘটনা নিয়ে যা বললেন উমামা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ১২:৫৪ পি.এম.
উমামাম ফাতেমা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, –এই প্রথম নয়, এবার শুধু পুলিশের হাতে ধরা পড়েছে, আসলে এদের শেকড় অনেক গভীরে।

শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আটককৃতদের একটি ছবি পোস্ট করে উমামা লেখেন, –চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত অনেকে এমনভাবে ‘আশ্চর্য’ হচ্ছেন, যেন তারা কিছুই জানতেন না। অথচ এদের কর্মকাণ্ড বহুদিন ধরেই পরিচিত। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, এমনকি গুলশান-বনানীর পার্টি কালচারের সঙ্গেও যুক্ত ছিল তারা।

উমামা জানান, আটককৃতদের মধ্যে রিয়াদ নামের এক ব্যক্তি গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে উচ্ছৃঙ্খল আচরণ করে তাকে এবং অন্য নারীদের হেনস্তা করেন। তিনি বলেন, –আমি পরে জেনেছিলাম, তার বিরুদ্ধে আগেও হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ ছিল।

তিনি আরও লেখেন, –এসব অভিযোগ সংগঠনের অভ্যন্তরেই বহুবার উঠেছিল। কিন্তু প্রত্যুত্তরে পাওয়া গেছে নিঃস্তব্ধতা, যেন কিছুই ঘটেনি। এভাবেই কিছু ‘নির্ভরযোগ্য প্রটোকলধারী’ সংগঠনের সমস্ত প্রবেশপথ দখলে নিয়েছিল।

উমামা বলেন, –আজ সবাই অবাক হচ্ছেন দেখে মনে হচ্ছে, এই প্রথম তারা চাঁদাবাজি করেছে। কিন্তু প্রকৃত সত্য হলো, এই প্রথম তারা পুলিশের হাতে ধরা পড়েছে। এদের ইতিহাস খুঁজলে দেখা যাবে, অনেক আগেই তারা সংগঠনের নৈতিক ভিত্তি নষ্ট করেছে।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এর মধ্যে তিনজনকে ইতিমধ্যে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড