• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

জোয়ারে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশাল প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৮:১৭ পি.এম.

 জোয়ারের সময় বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে সঙ্গে পানির স্রোতের গতিবেগ প্রবল থাকায় ভাঙনের শঙ্কা বেড়েছে নদী তীরবর্তী মানুষের মধ্যে।

যদিও এরইমধ্যে বরিশাল সদর উপজেলার লামচরি, মেহেন্দিগঞ্জ সদর শ্রীপুর, চরগোপালপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় নদীর ভাঙনে ফসলি জমি, রাস্তাঘাট, স্থাপনা বিলীন হয়ে গেছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বরিশালেল কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার, ঝালকাঠীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার, বরগুনার বেতাগীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের মেঘনা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার, তজুমদ্দিনে মেঘনা নদীর পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এ ছাড়া বরিশালের বরগুনায় বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার, বরগুনার আমতলীর বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও উমেদপুরে কচা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ