• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে: আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৭:২৮ পি.এম.
মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাইয়ের ফসল বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের মনে হয় ভুলে গেছে। আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু জুলাই যোদ্ধাদের  রাষ্ট্রীয় সনদ এখনও দিতে পারেননি। জুলাই যোদ্ধাদের গলায় ফাঁসির দড়ি রেখে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়া কোনোভাবেই উচিত হবে না। চলতি জুলাই মাসের মধ্যেই শহীদ ও আহতদের সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত রক্তাক্ত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

তিনি বলেন, ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য আপনারা বক্তব্য দিচ্ছেন, কারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর ছিল জনগণ তা জানে। আপনারা ফ্যাসিবাদের দোসর বলেই ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলনে ছিলেন না। আন্দোলনে নেই বলে ঘোষণা দিয়েছেন। আপনারা ১৬ বছর ফ্যাসিবাদ দ্বারা নির্যাতন হয়েছেন ঠিক কিন্তু জনগণের আস্থা আপনাদের ওপর নেই বলে জনগণ আপনাদের আন্দোলননে সাড়া দেয়নি। ছাত্রদের ওপর জনতার আস্থা ও বিশ্বাস ছিল বলেই জনগণ ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ এম এইচ মোস্তফা, সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে চব্বিশের জুলাই আন্দোলনের অন্যতম আহত যোদ্ধা মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই আহতদের যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদের সুস্থতার জন্য রাষ্ট্র থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অভ্যুত্থান হয়েছে কিন্তু আজও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের তালিকা তৈরি করে বিচারের মুখোমুখি করতে হবে। 

আহত জুলাই যোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণে অংশ নেন, মুহাম্মদ জাহিদ হোসাইন, মাওলানা আবু মাহমুদ পাটওয়ারী, খন্দকার লিয়াকত আলী, মুহাম্মদ রনজু মিয়া, আনোয়ারুল ইসলাম, আল-আমিন, হবীব ভূইয়া, মুহাম্মদ বাবুল হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর, পলাশ, সেলিম সিকদার, মুহাম্মদ জিহাদ, ইমরান হোসাইন জনি, মুহাম্মদ নাহিন খান, জাকির হোসেন, মানসুর আহমদ লিটন, ছাবাবুর রহমান মজুমদার, আবদুল মুমিন, ফয়সাল আহমেদ আমিনুল ইসলাম রাজু প্রমুখ

আলোচনা শেষে আহত ও শহীদ যোদ্ধাদের ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড