• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

পরিবেশ ধ্বংসকারীরা বিএনপির মনোনয়ন পাবে না: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০২:৫৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-সংগৃহীত

নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে, নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে মেনিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।  

আমীর খসরু বলেন, ‘রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নাই।’

বিএনপি পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘অনেক মাছ, পাখি ও গাছপালা দেখে আমরা বড় হয়েছিলাম তা এখন আর নাই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পরিবেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানে কাজ করবে বিএনপি।’

পরিবেশের ক্ষেত্রে তরুণ ও অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, ‘বিগত সময়ে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় ছিল না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি এটা আগে দেখা যায়নি। এটাই গণতন্ত্র। রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে ১০০ সংস্কার করেও লাভ নেই।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক