• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
মর্শাল মিছিল
মর্শাল মিছিল

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে জয়পুরহাটে সর্বস্তরের জনগণের ব্যানারে প্রতিবাদ ও সন্ধ্যায় মশাল মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার আগে আগে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করেন।

সন্ধ্যার পর ওই মাঠ থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রস্থল কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সমন্বয়ক হাসিবুল হক, সানজিদ, নিয়ামুর রহমান, এম সাজিন, ময়নুল হাসান, তানিম সরকার, ছহরাফ ইসলাস ইমন, দেওয়ান হাসান প্রমুখ।

ক্তরা জানান, ভারতের কিছু মদদপুষ্ট সন্ত্রাসী বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ভারত বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ নেই। এখানে তারা সবায় মিলেমিশে বাস করছেন। আর কোনো ভারতীয় আগ্রাসন চলবে না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের