• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মার্কিন শুল্ক আমাদের বড় ঝুঁকিতে ফেলতে যাচ্ছে: মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মার্কিন বাণিজ্য শুল্কের প্রভাব বাংলাদেশকে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দ্রুত গণতান্ত্রিক সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ট্যারিফ (শুল্ক) নীতিমালা বাংলাদেশের রপ্তানি খাতকে সামনে বড় বিপদের মুখে ফেলতে পারে। বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এখনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা পুনরায় চালু করতে হবে। রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে বসে থাকলে চলবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া সমাধান নয়।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের উন্নয়ন ও জনস্বার্থে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বিলম্ব না করে দ্রুত একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সংসদে পাঠানো প্রয়োজন, যেন তারা কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি