• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে বিএনপি নেতা রিজভী

   ২৬ জুলাই ২০২৫, ০১:০৫ পি.এম.
শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে বিএনপি নেতা রিজভী। ছবি : সংগৃহীত

পল্লবীর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শনিবার সকালে তিনি আফনানের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন।

শনিবার (২৬ জুলাই) সকালে শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর পল্লবীতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর থেকেই আপনাদের খোঁজখবর রাখছেন। আপনাদের এই বেদনাকে কোনো কিছু দিয়েই মাপা যাবে না। আমরা এসেছি কেবল তার পক্ষ থেকে সমবেদনা জানাতে।

তিনি বলেন, আফনান ফাইয়াজ ছিলেন অত্যন্ত মেধাবী এক শিক্ষার্থী। তাঁর এমন করুণ মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

আফনানের পিতা আব্দুস সালাম এ সময় আবেগআপ্লুত হয়ে পড়েন এবং বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ দলীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড