• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জামায়াত ছাড়াই নতুন জোট গঠনের সিদ্ধান্ত চার ইসলামি দলের

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ১২:৪৪ পি.এম.
জামায়াত ছাড়াই নতুন জোট গঠনের সিদ্ধান্ত চার ইসলামি দলের। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে থেকে নতুন ইসলামি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামি দল।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করেছে চারটি ইসলামি দলের উদ্যোগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত না হয়ে তারা নতুন ইসলামি জোট গঠনের ঘোষণা দিয়েছে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দলগুলো।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে ইসলামপন্থিদের মধ্যে বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মৌলিক সংস্কার ও ন্যায়ের পক্ষে অবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক