• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ এ.এম.
শেয়ার করুন 0
এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমা মালয়েশিয়ায় মুক্তি পায়।

পরিবেশকরা জানান, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে। রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল এ কথা জানান।

এদিকে ডিসেম্বর মাসের ৬ তারিখ মালয়েশিয়ায় দরদের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবিটি মুক্তি পাবে। যেসব হলে দরদ ছবিটি যাবে তা হলো : কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু ,পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাইডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাবটাইটেল। হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন, যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েক বেড়ে যায়।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে সাকিবিয়ান ভক্তরা দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউস উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নিল হাসান রাব্বি জানান, এর আগে আমরা তুফান রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছেন। সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাইবোনেরা হলে বসে দরদ সিনেমা উপভোগ করবে আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরও জমজমাট করবে তার ভক্তদের হলে আসার জন্য। সব শাকিবিয়ানদের আবার হলে দেখতে পারব- সে আশা করছি।

‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। এতে শাকিব ছাড়াও আরও আছেন সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া