• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জুলাই ২০২৫, ০২:৪৪ পি.এম.
যাত্রীবাহী বিমান। সংগৃহীত ছবি

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি এনগারা এয়ারলাইনের, যা সাইবেরিয়া থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে যাচ্ছিল।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তবে ইমার্জেন্সি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানে থাকা আরোহীর সংখ্যা হতে পারে প্রায় ৪০ জন।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক বিমান পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বরফাচ্ছন্ন অঞ্চল ও পুরনো বিমান ব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!