• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৮:৩২ পি.এম.

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এবং যৌন শোষণ-নিপীড়ন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘দৌলতদিয়ার শিশুদের যৌন শোষণ ও নিপীড়নের চক্র ভেঙে দেয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে মুক্তি মহিলা সমিতি, সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন টিডিএইচ-এর প্রকল্প ব্যবস্থাপক আকিব বিন আনোয়ার ও এমএমএস এর প্রজেক্ট অফিসার অনিন্দ কুণ্ডু এবং শিশু, কিশোরী, যুব ও নারীদের মৌলিক সুরক্ষা ও অধিকার বিষয়ক নির্দেশিকা পাঠ করেন টিডিএইচ-এর চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর জোনায়েদ মোহাম্মদ আতাউল্লাহ।

মুক্তি মহিলা সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, “যৌনপল্লীর নারী ও শিশুরা সমাজের অবহেলিত অংশ হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। এই প্রকল্প শুধু শিশু সুরক্ষার জন্য নয়, এটি সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা দৌলতদিয়া যৌনপল্লীর শিশু ও নারীদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিও জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ