• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

দামি উপহার না পেয়ে হতাশ অভিনেত্রী


প্রকাশ:  ৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ারা যখন মিস ইন্ডিয়াসহ বিভিন্ন খেতাব অর্জন করেন তখন তারা নামিদামি একাধিক পুরস্কার জিতেন।

কিন্তু মিস ইন্ডিয়া হওয়ার পরও অদিতি গোবিত্রিকর তেমন কোনো পুরস্কার পাননি। যে কারণে তিনি হতাশ। তাইতো সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস ইন্ডিয়া হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন অদিতি গোবিত্রিকর। ভারতীয় ইন্ড্রাস্ট্রিতে দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্কের কথাও বলেছেন অভিনেত্রী।

মডেলিংয়ের হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন অদিতি। ২০০০ সালে মিসেস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি। প্রিয়াঙ্কা, লারা এবং দিয়ারাও তখন অংশগ্রহণ করেননি। অদিতিও জিতে ছিলেন মিসেস ইন্ডিয়া খেতাব, পাশাপাশি শুরু করেছিলেন অভিনয়ও। তবে কেবল অভিনয় নয়, অদিতি তার পাশপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছেন, করেছেন পিএইচডিও।

তার মডেলিংয়ের সময়ের কথা মনে করে, অদিতি জানিয়েছেন যে, কীভাবে তিনি, প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া মডেলিং জগতে একসঙ্গে তাদের পথ চলা শুরু করেছিলেন। পরে একই বছরে তারা প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করেন। জেতেন নানা খেতাবও। তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের জয় উদযাপন করেন, কিন্তু এত সব কিছুর পরও তাদের মধ্যকার সম্পর্ক অটুট।

অদিতি জানান, যখন প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া বাড়ি, গাড়ির মতো দামি দামি সব পুরষ্কার পেয়েছিলেন, তখন তিনি মিসেস ইন্ডিয়া হিসেবে শুধুমাত্র একটি ফুলের তোড়া পেয়েছিলেন। মজার ছলে তিনি বলেছিলেন যে, তিনি তাদের পুরস্কারের জন্য ঈর্ষান্বিত বোধ করেছেন। 

প্রসঙ্গত, অভিনেত্রী অদিতি গোবিত্রিকর সম্প্রতি একটি ছবি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল