• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

স্থগিত হওয়া এইচএসসির দুই পরীক্ষা একই দিনে : শিক্ষা উপদেষ্টা

   ২৩ জুলাই ২০২৫, ০৩:৫৩ পি.এম.
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গত ২২ এবং ২৪ জুলাইয়ে এইচএসসি ও সমমানের স্থগিত করা পরীক্ষা একই দিনে হবে। স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এ পরীক্ষা একই দিনে সকাল-বিকাল নেওয়া হবে। এরমধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্থগিত হওয়া দুই পরীক্ষা কবে হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষিতে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তথ্য উপদেষ্টাকে নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।

এই ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। তবে শোকের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে প্রথমে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এইচএসসি ও সমমানের পর মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের